চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ২৮ মার্চ

আগামী ২৮ মার্চ চীনা প্রেসিডেন্টে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ ছাড়া সেখানে তিনি চীনা উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, চীন সফরে দেশে বিনিয়োগ বাড়ানোর দিকে জোর দেবেন প্রধান উপদেষ্টা। সবার কাছে গ্যাস সরবরাহ করার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। আশা করছি, দ্রুতই এ সমস্যাগুলো আর থাকবে না।

চীনের ব্যবসায়ীরা যেন এ দেশে তাদের কোম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে বলেও জানান শফিকুল আলম।