আইপিএলে যে চারটি রেকর্ড গড়তে পারেন কোহলি

আর কয়দিন পর আগামী ২২ মার্চ শুরু হতে যাচ্ছে আইপিএল। প্রথম দিনই খেলতে নামবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এখনো একটাও আইপিএল শিরোপা জিততে পারেননি কোহলি। শিরোপা জয়ের লক্ষ্যের সঙ্গে একাধিক ব্যাক্তিগত রেকর্ডও হাতছানি দিচ্ছে কোহলিকে।

১. আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি করতে পারেন কোহলি। শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার। তার ৬৬টি হাফসেঞ্চুরি আছে। আর তিনটি ফিফটি হলেই ওয়ার্নারের রেকর্ড ভেঙে দেবেন কোহলি। 

২. ফিল্ডার হিসাবে সবচেয়ে বেশি ক্যাচ ধরার রেকর্ডের সামনে কোহলি। এখনও পর্যন্ত এই রেকর্ড আছে এবি ডি ভিলিয়ার্সের (১১৮)। কোহলির ১১৪টি। অর্থাৎ আর পাঁচটি ক্যাচ নিলেই রেকর্ডটি তার হয়ে যাবে। গত মৌসুমে তিনি ৮টি ক্যাচ নিয়েছিলেন। 

৩. আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসাবে ১০০০টি বাউন্ডারি হাঁকানোর রেকর্ড ডাকছে কোহলিকে। এখন তার ঝুলিতে আছে ৯৭৭টি বাউন্ডারি, যার মধ্যে ৭০৫টি চার এবং ২৭২টি ছক্কা। অর্থাৎ কোহলির আর ২৩টি বাউন্ডারি দরকার।

৪. একমাত্র ভারতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১৩ হাজার রান করার হাতছানি কোহলির সামনে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় কোহলির সামনে এখন আইপিএলই ভরসা। আগামী মৌসুমে ২৯৩ রান করলেই তিনি এই কীর্তি গড়বেন।