রাজধানীর মোহাম্মদপুরের বাইতুস সুজুদ জামে মসজিদের ৩১৩ জন আজীবন সদস্য ও শুভাকাঙ্খীদের নিয়ে মসজিদের উন্নয়ন ও বিভিন্ন বিষয়াদি সম্পর্কে এক জরুরি দু’আ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (১৭ মার্চ) ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক স্কলার্স লেখক ও গবেষক অধ্যাপক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ডি টাইপ কলোনীর কল্যাণ সমিতির সভাপতি ও বাইতুস সুজুদ জামে মসজিদের সহকারী সম্পাদক মারগুব আহমেদ নাজমুদ্দিন।