জেন বাংলাদেশের চেয়ারম্যান হলেন সবুর খান

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্ক (জিইএন বা জেন) গ্লোবাল আনুষ্ঠানিকভাবে মো. সবুর খানকে জেন বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে, যা বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা ইকোসিস্টেমের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ নিয়োগের মাধ্যমে জেন বাংলাদেশ এখন দেশের উদ্যোক্তা, স্টার্টআপ এবং নতুন ব্যবসা উদ্যোগীদের বিশ^ব্যাপী জেন গ্লোবালের নেটওয়ার্ক, সম্পদ এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংযুক্ত করতে কাজ করবে।

এই নিয়োগকে জন গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস অনুমোদন করেছেন এবং জেন গ্লোবালের সিনিয়র প্রতিনিধি পিটার কোমিভস এখন জেন বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে মো. সবুর খানের সঙ্গে যৌথভাবে কাজ করে বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেমকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নত করতে ভূমিকা রাখবেন।

জেন গ্লোবালের প্রেসিডেন্ট জনাথন অর্টমানস মো. সাবুর খানের নিয়োগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ নেটওয়ার্কের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এবং বিশ্বের ২০০টি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে, উদ্যোক্তাদের অর্থনৈতিক উন্নয়ন, গবেষণা, নীতি সহায়তা এবং বিশ্বব্যাপী সংযোগ প্রদানের মাধ্যমে স্টার্টআপ ইকোসিস্টেমকে শক্তিশালী করছে। এর প্রধান উদ্যোগগুলোর মধ্যে রয়েছে গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ উইক (জিইডব্লিউ), এন্ট্রাপ্রেনিউরশিপ ওয়ার্ল্ড কাপ (ইডব্লিউসি) এবং গ্লোবাল এন্ট্রাপ্রেনিউরশিপ কংগ্রেস (জিইসি)। জেনের লক্ষ্য হলো ব্যবসা শুরু, প্রসার এবং সাফল্যের জন্য জ্ঞান, সম্পদ, বিনিয়োগের সুযোগ এবং বিশ্বব্যাপী সংযোগ প্রদানের মাধ্যমে সব পর্যায়ে উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা। বিজ্ঞপ্তি