কবে ফিরছেন দীপিকা

মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন দীপিকা পাড়–কোন। তাকে শেষবার দেখা যায় ‘সিংহাম এগেইন’ ছবিতে। অন্তঃসত্ত্বা থাকার কারণে সে সময় তিনি ছবির প্রচারেও আসেননি। গত বছর সেপ্টেম্বরে মেয়ে দুয়ার জন্ম হয়। সে সময় থেকেই আলোচনা চলতে থাকে ঠিক কবে থেকে ফের কাজ শুরু করবেন দীপিকা। অভিনেত্রীর পরবর্তী ছবি নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’। সম্প্রতি ছবির আপডেট জানিয়েছেন পরিচালক। প্রথমে বলা হয়, ২০২৫ সালের গ্রীষ্মেই শুরু হবে ‘কল্কি ২৮৯৮ এডি’র শুটিং। কিন্তু এখন জানা যাচ্ছে, ছবির শুটিং পিছিয়েছে। গ্রীষ্মের পরিবর্তে ডিসেম্বরের শীতে শুরু হবে শুটিং। সবই নাকি দীপিকার কারণে। মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সেটে ফিরবেন তিনি, যদি না মাঝে তার অন্য কোনো ছবির শুটিং শুরু হয়ে যায়। ছবিতে দীপিকা ছাড়াও অভিনয় করছেন অমিতাভ বচ্চন ও প্রভাস। ছবির সিক্যুয়েলে প্রভাসকে আরও অনেক স্ক্রিন টাইম দেওয়া হয়েছে।