চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজারে অগ্নিকা-ে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শওকত আলীর মিষ্টির দোকান, মো. জাকারিয়ার কুটির শিল্পের পণ্যের দোকান, মো. কালু, মো. এন্তু মিয়া ও মো. নেছার আহমদের শুঁটকির দোকান পুড়ে গেছে।
অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈলছড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ দত্ত বলেন, অগ্নিকান্ডের ভয়াবহতা প্রকট ছিল। আগুনে ৫টি দোকানের মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের টিম না এলে আশপাশের দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হতো। প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, মিষ্টির দোকানের চুলা থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটেছে।