সিটি ব্যাংক সম্প্রতি ব্যাংকের ডিএমডি ও চিফ রিস্ক অফিসার মেসবাউল আসীফ সিদ্দিকীকে হোলসেল ব্যাংক প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে মোহাম্মদ মাহমুদ গনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়ে করপোরেট ব্যাংকিং প্রধানের দায়িত্বভার গ্রহণ করেছেন।
আসীফ ১৯৯৯ সালে ইস্টার্ন ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৪ সালে কমার্শিয়াল ব্যাংক অফ সিলনে যোগ দেন এবং পরবর্তীকালে ২০০৬ সালে এইচএসবিসি ব্যাংকে যোগ দিয়ে ব্যাংকটির বাংলাদেশ ও সিঙ্গাপুর অফিসে দীর্ঘ ৯ বছর করপোরেট ব্যাংকিংয়ের নানা শাখায় কাজ করেন। ২০১৫ সালে তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে সিটি ব্যাংকের করপোরেট ব্যাংকিংয়ে যোগ দেন।
মাহমুদ গনি ২০০১ সালে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে সিটি ব্যাংকে যোগ দেন। ২০০৭ সালে সিটি ব্যাংকের সামগ্রিক ট্রান্সফরমেশন প্রজেক্ট টিমের অন্যতম সদস্য হিসেবে তিনি করপোরেট ব্যাংকিংকে পুনর্গঠন করে বর্তমান উৎকর্ষে পৌঁছানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০১০ সালে স্বল্প সময়ের জন্য তিনি দেশের অন্য একটি ব্যাংকে যোগ দিয়ে ২০১৭ সালে কমার্শিয়াল ব্যাংকিং প্রধান হিসেবে আবার সিটি ব্যাংকে ফিরে আসেন। বিজ্ঞপ্তি