ময়মনসিংহে নকল মোবাইল সিম তৈরি চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে নগরীর গোহাইলকান্দি থেকে তাদের গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোবাইলের সিম তৈরি, ফিঙ্গার হিটার, মেশিন, বায়োমেট্রিক স্ক্যানার, তিন শতাধিক নকল সিম উদ্ধার করা হয়। কোতোয়ালি থানা-পুলিশ গতকাল শনিবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান জানান, শুক্রবার মধ্যরাতে গোহাইলকান্দি তিনকোনা পুকুরপাড়ে অভিযানে প্রথমে হাফিজুল ইসলাম প্রিন্স নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। পরে প্রিন্সের স্বীকারোক্তি মতে রাতেই ইটাখোলা থেকে আজিজুল হক ও তানভীর রহমান কাব্যকে গ্রেপ্তার করা হয়।