আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত

আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংক পিএলসির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি  অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৬৫তম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। আহসান খান চৌধুরী মিডল্যান্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা পরিচালক এবং ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সদস্য। এ ছাড়াও তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়ার্টবার্গ কলেজে পড়াশোনা করেছেন এবং ১৯৯২ সালে পরিচালক হিসেবে প্রাণ-আরএফএল গ্রুপে যোগদান করেন। তিনি প্রাণ-আরএফএল গ্রুপে বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম তত্ত্বাবধান করেন এবং ব্যবসা পরিচালনায় দক্ষ নেতৃত্ব প্রদর্শন করেন। তিনি প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি