রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় জেলা যুবলীগের সভাপতি মো. শওকত হাসানকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে রাজীব মোল্লা নামে এক শিক্ষার্থী রাজবাড়ী সদর থানায় ওই মামলা করেন।