মানিকনগরে শিশু ধর্ষণের অভিযোগ যুবক গ্রেপ্তার

রাজধানীর মানিকনগর এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত মো. সাগর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ এপ্রিল) দুপুরে শিশুটির শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

মুগদা থানার উপপরিদর্শক (এসআই) শাফায়েত মো. মুকুল এই তথ্যের সত্যতা বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৮ মার্চ অভিযুক্তের বাসায় শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনাটি কাউকে না বলতে ভয়ভীতি দেখান। তবে শিশুটি গতকাল তার বাবা-মায়ের কাছে ঘটনাটি বলার পর রাতেই থানায় এসে শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত সাগরকে গ্রেপ্তার করা হয়।

এসআই আরও বলেন, শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করি। অভিযুক্ত সাগরকে আদালতে পাঠানো হয়েছে।