নারায়ণগঞ্জের আড়াইহাজারে ফতেপুর ইউনিয়নের দক্ষিণপাড়া জোড়া ব্রিজ এলাকা থেকে ৫ আগস্ট আড়াইহাজার থানা থেকে লুট হওয়া দুটি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র গুলোর মধ্যে একটি রিভলবার ও একটি ওয়ান শুটারগান এবং এক রাউন্ড গুলি রয়েছে।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, অস্ত্র ও গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ বুধবার সকালে ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে থানার অস্ত্রাগারে জমা দেন। অস্ত্রগুলো ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া অস্ত্র বলেও ওসি এনায়েত হোসেন নিশ্চিত করেন।
আইপিএলের যেসব দামী খেলোয়াড় মাঠের খেলায় ফ্লপ