গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির সময় এক প্রতারক যুবককে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম মো. রিপন (৩৬)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলী আকবরের ছেলে।
পুলিশ জানায়, রিপন দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। গত মঙ্গলবার রিপন ভোগড়া এলাকায় এক ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে দোকান বন্ধ করতে বলেন। পরে এলাকাবাসী আটক করলে বাসন মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।