google কী বললে তোমরা হয়তো হাসবে। বলে বসবে, এত্ত বড় হলে কিন্তু এখনো গুগল কী তা জানো না? আমরা এখন গুগল বলতে ইন্টারনেটের সার্চ ইঞ্জিন গুগলকেই বুঝি। কোনো তথ্য জানতে হলে আমরা গুগল করি অর্থাৎ সার্চ ইঞ্জিন গুগলে সার্চ দিই বা খুঁজি। আর ইন্টারনেটের অসীম দুনিয়া থেকে সেই সংক্রান্ত তথ্যগুলো কুড়িয়ে গুছিয়ে আমাদের সামনে হাজির করে এই গুগল নামের সার্চ ইঞ্জিন। কিন্তু এড়ড়মষব এই নামটি নিল বা পেল কোথা থেকে। আসলে সার্চ ইঞ্জিন গুগলের আগেও গুগল বলে একটি জিনিস ছিল। সেটি হলো একটি সংখ্যা। তার বানান অবশ্য google ছিল না। ছিল এড়ড়মড়ষ। সংখ্যাটি হলো ১০১০০। সংখ্যাটি কিন্তু মোটেই ছোট নয়। ১-এর পরে ১০০টি শূন্য বসালে যে সংখ্যাটি পাওয়া যাবে সেটিই হলো আমাদের এড়ড়মড়ষ যার সাংখ্যিক মান হলো ১০১০০। বড় বড় সংখ্যাকে এভাবে লেখার পদ্ধতিকে বলা হয় বৈজ্ঞানিক সংখ্যালিখন পদ্ধতি। সংখ্যাটি কত বড় সেটা উপলব্ধি করতে হলে, মনে করো আমাদের এই গোটা পৃথিবীটা বালি দিয়ে পূর্ণ করা হলো। সেই বালির সংখ্যাটিও কিন্তু এক গুগলের থেকে অনেক অনেক ছোট। কত ছোট সেটা জানতে এড়ড়মষব করতে পারো।