ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাড্ডা ও বাড়াইল গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে উপজেলার সলিমগঞ্জ বাজারের এক দোকানদারের সঙ্গে বাড্ডা গ্রামের ইসাক মিয়ার ভাংতি টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এর জেরে সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন ওই দোকানদারের বাড়ি বাড়াইল গ্রামে অতর্কিত হামলা চালায়। নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।