চৈত্রসংক্রান্তিতে দেশের তিন জেলায় ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৩ এপ্রিল (রবিবার) পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের আলোকে নির্বাহী আদেশে আগামী রবিবার তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। দিবসটি উপলক্ষে তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) রবিবার তফসিলি ব্যাংকগুলোর সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।