লালমনিরহাটের কালীগঞ্জে ঐতিহ্যবাহী তুষভান্ডার আর এম এম পি সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। ‘কালীগঞ্জ ফ্রেন্ডস ’৯৫ যেখানে, প্রাণের স্পন্দন সেখানে’ স্লোগানে গত বুধবার দিনব্যাপী এই মিলনমেলা অনুষ্ঠিত হয়। সারা দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে মেতেছিলেন প্রাক্তন শিক্ষার্থীরা। সকালে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে গাইবান্ধার সুন্দরগঞ্জের আলীবাবা থিম পার্কে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজন। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীরা সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্বে ছিলেন এ এস এম রিয়াজুল ইসলাম। এ ছাড়া আয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সদস্য পলাশ, রাসেল, হুমায়ুন কবির, সুজন, তপন, পংকজ, কল্লোল, সাবুসহ এসএসসি-৯৫ ব্যাচের বন্ধুরা। বিজ্ঞপ্তি