চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানার বাড়িতে বেড়াতে আসা এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে দূর সম্পর্কের মামা। এসময় ওই তরুণীর নানা-নানীকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর রাতে চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নানা আব্দুল হাকিম (৭০) ও নানী ফরিদা আক্তার (৬০) গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাদের বাড়ি চন্দনাইশ পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া এলাকায়।
অভিযুক্ত নাজিম উদ্দিন (৩০) সাতকানিয়া উপজেলার খাগরিয়া গ্রামের বাসিন্দা।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।