উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন অগ্রণী ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক মো. নুরুল হুদা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দিয়ে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) পদায়ন করা হয়।
মো. নুরুল হুদা ১৯৯৬ সালে সিনিয়র অফিসার হিসেবে অগ্রণী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। তিনি সততা ও দক্ষতার সঙ্গে অগ্রণী ব্যাংকের সেন্ট্রাল অ্যাকাউন্টস ডিভিশন, প্রজেক্ট লোন, রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনসহ বিভিন্ন করপোরেট শাখা ও সার্কেল প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং মার্কেটিং বিভাগ থেকে ইএমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় গুরুত্বপূর্ণ বিষয়ে স্পিকার হিসেবে সেশন পরিচালনা করেন। তিনি ব্যাংকিং বিষয়ে ভারত, নেপাল, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরবসহ দেশে এবং বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ ও ভ্রমণ করেন। তিনি পিরোজপুর জেলায় স্বরূপকাঠি থানায় জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি