সোনালী ব্যাংকের ডিএমডি হলেন রেজাউল করিম

সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হিসেবে যোগ দেন মো. রেজাউল করিম। সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি একই ব্যাংকের জেনারেল ম্যানেজার থেকে ডিএমডি পদে পদোন্নতি লাভ করেন। মো. রেজাউল করিম ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি শাখা ব্যবস্থাপক হিসেবে এবং প্রধান কার্যালয়সহ বিভিন্ন করপোরেট শাখার বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনে অত্যন্ত দক্ষতা ও সাফল্যের সঙ্গে কাজ করেছেন।

দীর্ঘ তিন দশকের কর্মজীবনে তিনি মাঠপর্যায়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনসহ লোকাল অফিসপ্রধান, জিএম অফিসপ্রধান ও প্রিন্সিপাল অফিসপ্রধান হিসেবে সাফল্য ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ব্যাংক খাতে দক্ষতা ও সফলতার স্বীকৃতি হিসেবে তিনি ‘স্মার্ট ব্যাংকার ও পরিচ্ছন্ন ব্যাংকার’ অ্যাওয়ার্ড লাভ করেছেন। কর্মীবান্ধব ও গ্রাহকবান্ধব বিভিন্ন নীতিমালা প্রণয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মো. রেজাউল করিম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে তিনি এমবিএ ও পেশাগত ডিগ্রি সিসিএনএ অর্জন করেন। দেশি-বিদেশি জার্নালে তার পাঁচটি প্রকাশনা রয়েছে এবং ব্যাংকিংয়ে মাঠপর্যায়ে কমপ্লায়েন্স মেনটেইন করে সব কার্যক্রম সহজীকরণ বিষয়ে তার তিনটি বই রয়েছে। বিজ্ঞপ্তি