কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ১৭৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির ৩৫ জামালপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শামছুল হক।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বড়াইবাড়ী এলাকা ও বারবান্দা নামক এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইবাড়ী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় বড়াইবাড়ী বিওপির বিজিবি সদস্যরা।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৮৮ বোতল ভারতীয় মদ আটক করা হয়। এ ছাড়া রাতে বারবান্দা নামক এলাকা থেকে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করে ইজলামারী বিওপির বিজিবি সদস্যরা।