উপজেলার হালদা নদীতে পড়ে সদ্য বিয়ে করা নুর উদ্দীন মঞ্জু (৩০) নামে এক প্রবাসী নিখোঁজ হওয়ার ৭ ঘণ্টা পর স্থানীয় জনতা নদীতে অনেক খোঁজাখুঁজির পর রাত সোয়া ২ টায় তার মরদেহ উদ্ধার করে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচপুকুরিয়া ও পূর্ব সুয়াবিল গ্রামের সীমান্ত এলাকায় হালদা নদীর সিদ্ধাশ্রম ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু সুন্দরপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাঁচ পুকুরিয়া চাঁদের ঘোনা গ্রামের আব্দুল মাজিদ টেন্ডল বাড়ীর নুরুল ইসলামের এক মাত্র সন্তান।
জানা গেছে, প্রবাসী মঞ্জু সুয়াবিল থেকে খেলা দেখে বাড়ী ফেরার সময় হালদা নদীর উপর অস্থায়ী সাঁকো দিয়ে মোটর সাইকেলে পার হওয়ার সময় হঠাৎ পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এ সময় সাথে থাকা তাজ উদ্দীন হালদা নদী থেকে উঠতে পারলেও মঞ্জু উঠতে পারেনি। গত ১৪ই মঞ্জু এপ্রিল বিবাহত্তোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।