রাজশাহীর পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলার শিলমাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ৭ বছরের শিশু সাইফা ও ৮ বছর বয়সী হামিদা। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। পুঠিয়া থানার ওসি কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি জানান, সাইফা ও হামিদা দুপুরে খেলা করছিল। একপর্যায়ে খেলার ছলে বাড়িতে থাকা ফ্রিজের বৈদ্যুতিক সংযোগ তারে হাত দেয়। এ সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।