ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের হয়রানি ও জিম্মি করে প্রতারণার অভিযোগে র্যাব-১৪ অভিযান চালিয়ে ১৪ জন দালালকে আটক করেছে।
গতকাল মঙ্গলবার সকালের ওই অভিযানে আটক ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। আটকরা হলেন মন্টু মিয়া, মো. মাসুদ, আলাল উদ্দিন, মো. আশরাফুল, মো. বিজয়, মো. আকাশ, ছোবহান মিয়া, সুমন মিয়া, শাহদাৎ হোসেন বাবু, মো. শাকিব, আনিছ হোসেন রকি, সাদ্দাম হোসেন, মমিনুল ইসলাম রবিন এবং রোকসানা আক্তার। অভিযানে হাসপাতালের জরুরি বিভাগ, মহিলা ওয়ার্ড, পরীক্ষাগার, আউটডোরসহ বিভিন্ন জায়গা থেকে ১৪ দালালকে হাতেনাতে আটক করা হয়। এরপর আটক দালালদের সর্বনিম্ন ১৫ দিন এবং সর্বোচ্চ দুই মাস মেয়াদে সাজা দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।