সাড়ে ৬ কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে সাড়ে ৬ কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি দল এই অভিযান চালায়।

অভিযানে গ্রেপ্তার তারেক হোসেনের কাছ থেকে ১৩ লাখ টাকা জব্দ করা হয়েছে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক গোলাম আজম বলেন, মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনা সদস্যদের সমন্বয়ে একটি দল গোদাগাড়ীর মাদারপুর গ্রামে অভিযান চালায়। ১৩ লাখ টাকাসহ নিজ বাড়ি থেকে আটক করা হয় তারেককে। পরে তিরিন্দা ভাজানপুর গ্রামে তার গরুর খামারে অভিযান চালিয়ে সাড়ে ছয় কেজি হেরোইন উদ্ধার করা হয়।