পঞ্চগড়ে প্রতারণার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে গোপনে এক কলেজছাত্রীর ভিডিও ধারণের পর তা নিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রকিউজ্জামান রকিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে রকিকে প্রধান আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় রকির বন্ধু মামুনের নাম উল্লেখসহ আরও দুই-তিনজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। রকি উপজেলার শালডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবীগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। দেবীগঞ্জ থানার ওসি সোয়েল রানা বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।