জ্যাক গ্লোবাল পার্টনার্স সম্মেলনে এনার্জিপ্যাক

সম্প্রতি চীনের হেফেইতে অনুষ্ঠিত জ্যাক গ্লোবাল পার্টনার্স কনফারেন্স ২০২৫-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি (ইপিজিপিএলসি)। বাংলাদেশে জ্যাক মোটরসের দীর্ঘদিনের পার্টনার এনার্জিপ্যাক। ইপিজিপিএলসির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন রশিদ এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। অনুষ্ঠানে ১০০টিরও বেশি দেশের ছয় শতাধিক প্রতিনিধি অংশ নেন। আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরকারি কর্মকর্তা, কূটনীতিক ও মোটরগাড়ি খাতের (অটোমোটিভ) উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপস্থিত বিশেষজ্ঞরা মবিলিটি এবং আন্তর্জাতিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

‘উই উইল উইন’ (আমরা জিতব) প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন এনার্জিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে সমন্বিত (আন্তঃসীমান্ত) উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

এনার্জিপ্যাক এবং জ্যাকের পার্টনারশিপ বাংলাদেশে নতুন বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর এবং দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করবে। বিজ্ঞপ্তি