মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্স

চিকিৎসা সরঞ্জামে হাসিনার নাম থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবহৃত হুইল চেয়ারসহ অন্যান্য চিকিৎসা সরঞ্জামে এখনো শেখ হাসিনার নাম থাকায় ক্ষুব্ধ রাজনৈতিক নেতাকর্মীরাসহ স্থানীয়রা। তারা মনে করছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর এমন প্রতীক ও প্রচার সংবলিত উপকরণ সরকারি প্রতিষ্ঠানে থাকা অনুচিত।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দেওয়া জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের হুইল চেয়ারগুলোর গায়ে এখনো লেখা রয়েছে, ‘শেখ হাসিনার উপহার’ শব্দগুচ্ছ।

এ ব্যাপারে মতলব উত্তর উপজেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান জিসান বলেন, ‘জনগণের করের টাকায় কেনা এসব উপহারকে রাজনৈতিক প্রচারণার হাতিয়ার বানানো হয়েছিল।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব বলেন, ‘আমি কিছুদিন আগে এখানে যোগদান করেছি। বিষয়টি আমার জানা ছিল না। এখন বিষয়টি খতিয়ে দেখা হবে।’

চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম দ্বীন বলেন, ‘যদি এ রকম কিছু লেখা থাকে তা মুছে ফেলতে হবে। বিষয়টি আমি খোঁজখবর নিয়ে দেখছি।