এপেক্স ফুটওয়্যারে পদোন্নতি পেলেন দিলীপ ও ফিরোজ

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এনেছে কোম্পানিটির কর্তৃপক্ষ। কোম্পানিটির সাবেক ডিএমডি দিলীপ কাজুড়ী পদোন্নতি পেয়ে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) হয়েছেন। এ ছাড়া সাবেক চিফ অপারেটিং অফিসার ফিরোজ মোহাম্মদ পদোন্নতি পেয়ে চিফ এক্সিকিউটিভ অফিসার হয়েছেন।

২০০৯ সালে দিলীপ কাজুড়ী এপেক্স ফুটওয়্যারে যোগদান করেন। গত ১৫ বছরে তিনি কোম্পানিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ভূমিকা পালন করেছেন, বর্তমানে এপেক্সের এএমডি পদের সঙ্গে চিফ ফিনান্সিয়াল অফিসার হিসেবেও তিনি কর্তব্যরত আছেন।

ফিরোজ মোহাম্মদ ২০২১ সালে এপেক্সে যোগদানের পর থেকে কোম্পানিটিতে বেশ কিছু অবকাঠামোগত পরিবর্তন আসে, যা এপেক্সের ব্যবসায়িক বৃদ্ধিতে সাহায্য করে। বিজ্ঞপ্তি