ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে র্যাব-৯ এর অভিযানে ১৮৮ বোতল ফেনসিডিলসহ মো. জসীম মিয়া (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৭ মে) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল বিজয়নগর থানাধীন সিঙ্গারবিল ইউপির কাশিনগর মধ্যপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮৮ বোতল ফেনসিডিলসহ ১ জনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত মো. জসীম মিয়া উপজেলার কাশিনগর এলাকার মো. ফারুক মিয়ার ছেলে।
এ বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।