লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি’র স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুপালী হক চৌধুরী। রুপালী চৌধুরী বাংলাদেশের করপোরেট জগতে একটি পরিচিত নাম এবং গত চার দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি করপোরেট গভর্নেন্স এবং শিল্পের প্রবৃদ্ধি অর্জনে নেতৃত্ব প্রদানে অনন্য উদাহরণ তৈরি করেছেন। লাফার্জহোলসিমের পরিচালনা পর্ষদে তার অন্তর্ভুক্তি কোম্পানিটির জন্য মূল্যবান সংযোজন।
রুপালী চৌধুরী বর্তমানে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের সভাপতি, বাংলাদেশ ইকোনমিক জোন ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের স্বতন্ত্র পরিচালক, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, বার্জার ফসরক লিমিটেড, জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) এবং বার্জার বেকার বাংলাদেশ লিমিটেডের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি