হেলথকেয়ার কোম্পানি প্রাভা হেলথে নতুন চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে ডা. সিমীন এম আখতার নিযুক্ত হয়েছেন। প্রাভার প্রতিষ্ঠাতা সদস্য ডা. সিমীন দীর্ঘদিন ধরে অপারেশনাল দক্ষতা এবং চিকিৎসা উৎকর্ষতায় নিজেকে প্রমাণ করেছেন।
২০১৭ সালের মার্চ মাসে প্রাভার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে ডা. সিমীন বাংলাদেশের রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবায় প্রাভা হেলথকে একটি বিশ্বস্ত নাম হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি প্রাভা হেলথের চিফ মেডিকেল অফিসার (সিএমও) হিসেবে কাজ করেছেন, প্রাভাতে তিনি ক্লিনিক্যাল প্রোগ্রাম পরিচালনা করেছেন এবং রোগীর সুরক্ষা ও মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তি