চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভা

শুক্রবার বিকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইন বাস্তবায়ন সংগ্রাম কমিটির সভা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ বৃহত্তর চট্টগ্রামের নাগরিকদের এই সভায় সভাপতিত্ব করেন সমিতির ঢাকার আহবায়ক সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু। পরিচালনা করেন নাছির উদ্দিন মিজান।

সভায় বক্তব্য রাখেন হাইকোর্টের ডেপুটি এ্যাটর্নি জেনারেল চট্টগ্রাম সমিতির সদস্য সচিব মো. ফরিদ উদ্দিন খান, রাজনীতিবীদ এস এম ইকবাল হোসেন, এ্যাডভোকেট নাজিম উদ্দিন, মো. নাছির উদ্দিন, যুব সংগঠক মো. শাহাজাহান মন্টু, যুব সংগঠক মঞ্জুর মোর্শেদ মামুন, জহির উদ্দিন পিয়াল, মোবিনুল ইসলাম, আবু তৈয়ব হাবিলদার, মো. ইসমাঈল, হাইকোর্টের আইনজীবী সাজ্জাদ হোসেন, ছাত্র সংগঠক সাইফদ্দিন মো. এমদাদ বাবু, যুব সংগঠক আব্দুর রহমান রাসেল, ছাত্র সংগঠক আনিসুর রহমান আনাস, মো. কামাল উদ্দিন, সাদিকুর রহমান প্রমুখ। 

বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর ও কক্সবাজার। বিশ্বের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার হলেও স্বাধীনতার পর থেকে এই সড়কটি সেই মান্দাতার আমলে যেভাবে ছিল এখনো সেভাবে আছে। সড়কটির অধিকাংশ এলাকা আকাবাঁকা এবং সরু, দুটি গাড়ি একসাথে চলাচল করা কঠিন। একমাত্র এই সড়ক দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটক রাতদিন চলাচল করে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকত এবং রোহিঙ্গা ক্যাম্পে। তাই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। সড়কটি বিশ্বমানের ৬ লেনে উন্নতিকরণ জরুরি।

উপস্থিত সকলের সর্ব সম্মতিক্রমে সভায় কণ্ট ভোটে এ্যাডভোকেট ফরিদ উদ্দিন খানকে সভাপতি পদে এবং সাধারণ সম্পাদক পদে ৬ মো. নাছির উদ্দিন মিজান, সাংগঠনিক সম্পাদক পদে নাছির উদ্দিনকে নির্বাচিত করে ১০১ সদস্য বিশিষ্ট শক্তিশালী কমিটি হয়। 

অন্যদের মধ্যে সহ-সভাপতি পদে যথাক্রমে নির্বাচিত হয়েছেন এস এম ইকবাল, এ্যাডভোকেট নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক পদে সাবেক ছাত্রনেতা এস এম ফরিদ, শাহাজাহান মন্টু, মঞ্জুর মোরশেদ মামুন, অর্থ সম্পাদক জহিরউদ্দিন পিয়াল, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আব্দুল আউয়াল জাহেদ, দপ্তর সম্পাদক মোবিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পদক আবু তৈয়ব হাবিলদার, সহ-অর্থ সম্পাদক মো. ইসমাঈল, আইন সম্পাদক এ্যাডভোকেট সাজ্জাদ হোছাইন, ছাত্র বিষয়ক সম্পাদক সাইফদ্দিন মো.এমদাদ বাবু, সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহিনুর রহমান রাসেল, আনিছুর রহমান আনাজ, সহ-সাহিত্য ও সমাজকল্যাণ কামাল উদ্দিন, নির্বাহী সদস্য সাদিকুর রহমান। 

সভাশেষে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তহয় আগামী ১২ মে সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার লক্ষ্যে মানববন্ধন করা হবে।