হবিগঞ্জে সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

হবিগঞ্জে ব্যাটারি চালিত ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। গতকাল সোমবার দুপুরে শহরের দুই নম্বর পুল এলাকায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সদর মডেল থানার ওসি  একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।