হবিগঞ্জের মাধবপুরে জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ খানকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
মাসুদ খান উপজেলার জগদীশপুর ইউনিয়নের উত্তর বেজুরা গ্রামের মৃত হাজী জায়েদ খান এর পুত্র।
মাধবপুর আর্মি ক্যাম্পের কমান্ডার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার পল্টন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগের মামলায় তিনি ২৫ নাম্বার এজাহারভুক্ত আসামি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এই মাত্র তাকে মাধবপুর থানায় নিয়ে এসেছে। বিস্তারিত তথ্য পরে জানাচ্ছি।