এশিয়া কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের ক্যাম্পে ডাক পেলেও শেষ পর্যন্ত দলে ছিলেন না স্ট্রাইকার ফাহমিদুল ইসলাম। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুনের ম্যাচের জন্য ফের ক্যাম্পে ডাক পেয়েছেন ফাহমিদুল।
ফাহমিদুলের জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে আবারও ডাক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার ক্লাব ওলবিয়া ক্যালসিও।
ইতালির চতুর্থ স্তরের ক্লাব ক্যালসিতে খেলেন ফাহমিদুল। ক্লাবটি নিজেদের ফেসবুক পেইজে ফাহমিদুলকে অভিনন্দন জানিয়ে পোস্ট করেছে। সেখানে তারা জানিয়েছে, ফাহমিদুলের বাংলাদেশ দলের ক্যাম্পে ডাক পাওয়ার কথা।
১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৪ জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে।
এর আগে গেল মার্চে হামজা চৌধুরীর অভিষেক হয় ভারতের বিপক্ষে ম্যাচে। সব কিছু ঠিক থাকলে শামিত শোমের অভিষেক হতে যাচ্ছে সিঙ্গারপুরের বিপক্ষে। এবার আসছেন ফাহমিদুলও। এই স্ট্রাইকার এবার জাতীয় দলে থাকবেন তা অনুমিত।
এর আগে কোচ ফাহমিদুলকে বাদ দেয়ায় কড়া সমালোচনার মধ্যে পড়েছিলেন। ফুটবলপ্রেমী সমর্থকরা ফাহমিদুলকে ফেরানোর জন্য আন্দোলন করেছিলেন। এই বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বাফুফে সভাপতি তাবিথ আউয়ালকে তলবও করেছিলেন। এ নিয়ে জাতীয় দলের কমিটি এপ্রিলের তৃতীয় সপ্তাহে একটি সভা ডেকেছিল। সেই সভায় ফাহমিদুলকে চূড়ান্ত দলে না রাখার অনেক যুক্তি দিলেও শেষ পর্যন্ত আবার ফাহমিদুলকে বাংলাদেশ দলে ডাকলেন।