জামালপুরের বকশীগঞ্জে একটি পাটক্ষেত থেকে মুখম-ল পুড়িয়ে দেওয়া বিবস্ত্র এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের বান্দের পাড় এলাকার পাটক্ষেত থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে পাটক্ষেতে কাজ করতে গিয়ে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তবে ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ওই নারীর মুখ পুড়িয়ে দেওয়ায় কেউ তাকে চিনতে পারছেন না। তার পরিচয় শনাক্ত করতে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।