দিনাজপুরে ট্রাক-মাই‌ক্রোবা‌স সংঘর্ষে নিহত ৩

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপ‌জেলার ২৯ মাইল এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের সংঘ‌র্ষে তিনজন নিহত হ‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে ঘটনাস্থ‌লে দুইজন এবং হাসপাতা‌লে নি‌য়ে যাওয়ার প‌থে একজনের মৃত্যু হ‌য়। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

সোমবার (১৯ মে) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে এই দুর্ঘটনা ঘ‌টে। নিহত‌দের ম‌ধ্যে দুইজ‌নের নাম পরিচয় জানা গে‌ছে। একজন হলেন- মাই‌ক্রোবাস চালক আরিফুল ইসলাম মা‌নিক। অপরজ‌নের নাম দে‌লোয়ার।

জানা গেছে, বীরগঞ্জ উপ‌জেলার ২৯ মাইল এলাকায় ট্রা‌কের স‌ঙ্গে মাই‌ক্রোবা‌সের সংঘ‌র্ষে ঘটনাস্থ‌লে তিনজন মারা গেছেন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হ‌ন। তা‌দের ঠাকুরগাঁও সদর হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। ঘটনাস্থ‌লে হাইও‌য়ে পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিসের লোকজন উপ‌স্থিত হ‌য়ে উদ্ধার কার্যক্রম চালা‌চ্ছে।