ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন জব্দ করেছে বিজিবি। জব্দ হওয়া এসব হেরোইনের আনুমানিক মূল্য কোটি টাকার উপর।
সোমবার (১৯ মে) সন্ধ্যা সোয়া ৭টায় মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজিবি আরও জানান, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীন উথলী বিওপির হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এসময় সীমান্ত পিলার-৭১/৭-এস সংলগ্ন সন্তোষপুর গ্রামের একটি কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা হবে জানান।
মহেশপুর খালিশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, জব্দকৃত মাদকদ্রব্য বিজিবির মালখানায় রাখা হয়েছে।