পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। এর পরিপ্রেক্ষিতে শালবাহান ইউনিয়নবাসীর পক্ষে মো. খলিলসহ ওই ইউনিয়নের আরও ৫০ ব্যক্তি গত ১২ মে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগের পর গত শনিবার চেয়ারম্যান আশরাফুল ইসলামকে শোকজ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।