ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় গোলাম রব্বানী (৫০) নামে এক প্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকালে সদরউপজেলার আখানগর স্টেশনের উত্তরপাশে রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রব্বানী উপজেলার আখানগর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার টনু মুন্সির ছেলে। সে বাক ও শ্রবণ প্রতিবন্ধী বলে জানায় স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীর বরাতে সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, মঙ্গলবার সকালে গোলাম রব্বানী তার ছেলের সঙ্গে বাড়ির পাশে মরিচ তুলতে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে রব্বানী রেললাইন পার হতে গেলে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঠাকুরগাঁও সদর থানার এসআই কামরুজ্জামান বলেন, আইনি প্রক্রিয়া শেষে গোলাম রব্বানীর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।