বগুড়ার নন্দীগ্রামে নাশকতা মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক ফিরোজ কামালকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফিরোজ কামাল দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি এবং নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক।
নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ফিরোজ কামাল ফারুক দীর্ঘদিন ধরে ভারত ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।