শৈলকূপায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের

ঝিনাইদহের শৈলকুপায় বিদ্যুৎস্পৃষ্টে ফজলুর রহমান (৫১) নামের এক কৃষকের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (২০ মে) দুপুরের দিকে মনোহরপুর ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফজলুর রহমান ওই গ্রামের জব্বার বিশ্বাসের ছেলে।

জানা যায়, দুপুরে মাঠ থেকে বাড়িতে আসেন ফজলুর রহমান। এরপর সেচ পাম্পের ঘরে গিয়ে বিশ্রাম নেন তিনি। বিশ্রাম নেয়ার সময় ঘরের দেয়ালে হেলান দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জ্ঞান হারান। পরে  তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শৈলকূপা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মাসুম খান জানান, এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। মৃত ব্যক্তির পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।