এনআরবি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হুদা

এনআরবি ব্যাংক পিএলসি এম. রাশিদুল হুদাকে তাদের নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করেছে। এনআরবি ব্যাংকে যোগদানের আগে তিনি আরআর গ্রুপের অর্থ উপদেষ্টা ছিলেন। ব্যাংকিং এবং করপোরেট খাতে তিন দশকেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন জনাব হুদা এনআরবি ব্যাংক পিএলসিতে তার দক্ষতা এবং নেতৃত্বে ব্যাংকের অব্যাহত প্রবৃদ্ধি এবং সাফল্যের জন্য একটি মূল্যবান সম্পদ হবেন।

রাশিদুল হুদা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ১৯৮৯ সালে একজন ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার হিসেবে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন, যেখানে তিনি ১৯৯৮ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি আমেরিকান এক্সপ্রেস ব্যাংক, এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংক, ঢাকা ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি এবং এ বি ব্যাংক পিএলসিসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

তার কর্মজীবন জুড়ে জনাব হুদা করপোরেট ব্যাংকিং এবং ক্রেডিট ঝুঁকি ব্যবস্থাপনাসহ ব্যাংকিংয়ের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে ব্যতিক্রমী দক্ষতা প্রদর্শন করেছেন। এই গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পর্কে তার গভীর জ্ঞান ব্যাংকের কৌশলগত উদ্দেশ্য বাস্তবায়নে সহায়ক হবে। বিজ্ঞপ্তি