মুন্সীগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিন (৪৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছেন পুলিশ।  

বৃহস্পতিবার (২২ মে) দিবাগত মধ্যরাত ১২ টার দিকে উপজেলার উত্তর পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আল-আমিন ওই এলাকার প্রয়াত রহিম তালুকদারের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি টিম উপজেলার উত্তর পাইকপাড়া গ্রামের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ আল-আমিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে টঙ্গীবাড়ি থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।