উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) শ্রমিক নেতা আবুল বশর খানকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাতে উপজেলার রাঙাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রেপ্তারকৃত আবুল বশর খান উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলার সন্দিগ্ধ আসামি আবুল বশর খানকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে পতিত সরকারের পক্ষে গোপন বৈঠক ও অপতৎপরতা চালানোর অভিযোগ রয়েছে।