রাতে হামজাদের ফাইনাল; জিতলেই ২০০ মিলিয়ন

দ্বিতীয় স্তরের লিগ ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে আজ রাতে সান্ডারল্যান্ডের মুখোমুখি হবে শেফিল্ড ইউনাইটেড। ওয়েম্বলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচ। ফাইনালে জিতলেই বিশাল অংকের পুরস্কার পাবেন হামজারা, যার মূল্যমান ২০০ মিলিয়ন পাউন্ড!

এক মৌসুম পর আবারও প্রিমিয়ার লিগে খেলার সুবাস পাচ্ছে হামজার ক্লাব শেফিল্ড। এজন্য তাদের চ্যাম্পিয়নশিপ প্রমোশন প্ল-অফের ফাইনালে জিততে হবে। সান্ডারল্যান্ড সর্বশেষ প্রিমিয়ার লিগে খেলেছে ২০১৭-১৮ মৌসুমে। অন্যদিকে শেফিল্ড গত ৭ বছরে চারবার প্রিমিয়ার লিগে খেলেছে। আসা-যাওয়ার মাঝেই চলছে তাদের প্রিমিয়ার লিগ অভিযান। অবশ্য লিগে দারুণ পরাফরম করে ওয়েম্বলিতে আজ ফেবারিট হিসেবেই নামছেন হামজারা।

ইংলিশ চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি দিন দিন বেড়েই চলছে। বিবিসি স্পোর্টসের মতে, এই মৌসুমে প্রাইজমানি ২০০ মিলিয়ন ইউরো, যা আগের মৌসুমেই ছিল ১৪০ মিলিয়ন। নতুন সম্প্রচার চুক্তি অনুযায়ী ক্লাবগুলো প্রতি মৌসুমে গড়ে ৮৩.৭৫ মিলিয়ন ইউরো আয় করবে, যা পরবর্তী ৪ মৌসুম ধরে চলবে। হামজাদের ফাইনাল ম্যাচ দেখা যাবে স্কাই স্পোর্টস চ্যানেলে। এছাড়া স্মার্টফোনে ‘স্পোর্ট্জফাই’ ও ‘ক্রীড়া টিভি’—এই দুটি অ্যাপস থেকে দেখা যাবে।