এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভারটাইজিং ফেস্টিভ্যাল গোয়াফেস্টের অ্যাবি অ্যাওয়ার্ডসে ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টেগ্রেটেড মিডিয়া, সাউথ এশিয়া (এক্সক্ল্যুডিং ইন্ডিয়া)’ ক্যাটাগরিতে একটি সিলভার এবং একটি গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। সিলভার অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোনের জন্য করা ‘ইন্টারনেটের দুনিয়া সবার’ ক্যাম্পেইনটির সুবাদে। আর গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোনের ‘বন্ধু বোঝে আমাকে’ ক্যাম্পেইনের জন্য।
ভারতীয় অ্যাডভারটাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই মিডিয়া অ্যাবির এবারকার আসরে বাংলাদেশ থেকে শুধু এশিয়াটিক মাইন্ডশেয়ারই অর্জন করেছে এই অ্যাওয়ার্ড। অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দি অ্যাডভারটাইজিং ক্লাবের যৌথ উৎসব এই গোয়াফেস্ট। এটি শুধু সৃজনশীলতা ও মিডিয়া পারফরম্যান্সের স্বীকৃতির জায়গা নয়, বরং দক্ষিণ এশিয়ার অ্যাডভারটাইজিং ও কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মিলনমেলা। মিডিয়া, বিজ্ঞাপন, ডিজাইন ও ডিজিটাল মার্কেটিং অঙ্গনে ধারাবাহিক সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। বিজ্ঞপ্তি