বাংলাদেশ থেকে পাটপণ্য কিনতে চায় আলজেরিয়া

বাংলাদেশ থেকে আলজেরিয়া পাটপণ্য আমদানিতে আগ্রহী বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। গতকাল সোমবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা জানান। বৈঠকে তারা দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বাণিজ্য বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও টেকসই করতে উভয় দেশকে বাণিজ্যিক সুযোগ কাজে লাগাতে হবে। এ সময় তিনি বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় প্রধান পাট উৎপাদনকারী দেশ। বিশ্বে পাট ও বাংলাদেশ সমার্থক হিসেবে পরিগণিত হয়। এ সময় তিনি বাংলাদেশ থেকে পাটজাত ও ঐতিহ্যবাহী পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান।

আলজেরিয়ার রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে ইন্টার গভর্নমেন্ট জয়েন্ট ইকোনমিক কমিশন (আন্তঃসরকার যৌথ অর্থনৈতিক কমিশন) গঠনের ওপর গুরুত্বারোপ করেন।