প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ

লাহোরে প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান আগা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ করবে বোলিং। আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে খেলা দলটিই খেলাচ্ছে বাংলাদেশ দল।

আমিরাত সফরে সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ লিটন দাসের দলের।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, শেখ মেহেদি হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। 

পাকিস্তান একাদশ

ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা, হাসান নাওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ ও আবরার আহমেদ।